সাকিবকে ছাড়াই ওয়ানডে দল, এক বছর পর আফিফ
ক্রীড়া প্রতিবেদক ঢাকা
০২ ডিসেম্বর ২০২৪,
![]() বাংলাদেশ ক্রিকেট দল বছরের শেষ ওয়ানডে সিরিজখেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে |
চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারছেন না আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম, ওয়ানডে সিরিজের দলেও ফেরা হয়নি তাঁর। একই কারণে দলে ফেরা হয়নি মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ের। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, ‘হৃদয় তার ডান কুঁচকিতে ব্যথার অভিযোগ করেছিল এবং পরীক্ষা-নিরীক্ষার পর তার চোটের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং খেলার জন্য সে কতটা ফিট, সেটা বুঝতে আমরা দুই সপ্তাহের মধ্যে তাকে আবার পরীক্ষা-নিরীক্ষা করব।’ |

No comments:
Post a Comment